১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানি সামরিক যন্ত্রাংশ ঢাকায় পৌঁছেছে। একটি ফ্লাইট সিমুলেটর, যা হয়তো চল্লিশটির বেশি জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার প্রথম ধাপ। প্রশ্ন হলো, বাংলাদেশ কি শুধু একটি বিমান কিনছে, নাকি একটি কৌশলগত কক্ষপথে প্রবেশ করছে?
সেনেট ৮৬-১২ ভোটে একটি বিল এগিয়ে নিয়েছে যা ভারত ও চীনের উপর দুইশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারে শুধু রাশিয়ার তেল কেনার অপরাধে। এই আইনের ছায়া দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে পড়তে শুরু করেছে, বাংলাদেশও তার বাইরে নয়।
চার বছরের নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, শুল্ক আর লাইসেন্সের জটিল জালের পরেও হুয়াওয়ে এবং এসএমআইসি প্রমাণ করছে সিলিকনের উপর নির্ভরতা ছিন্ন করা যতটা সহজ ভাবা হয়েছিল, বাস্তবতা তার চেয়ে অনেক কঠিন।
১৯৬৩ সালের জানুয়ারি মাসে বেইরুতে একটি ডিনার পার্টিতে একটি আসন খালি পড়ে ছিলো। সেই আসনের মালিক আর কখনো ফিরে আসেননি। তিনি চলে গিয়েছিলেন মস্কোতে সোভিয়েত কার্গো জাহাজের অন্ধকার কেবিনে লুকিয়ে। আর তাঁর এই পলায়ন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক হয়ে থেকে গেছে চিরকালের জন্য। সেই মানুষটির নাম হ্যারল্ড অ্যাড্রিয়ান রাসেল ফিলবি। পরিচিত নামে: কিম ফিলবি।ফিলবির গল্প শুধু একটি গুপ্তচরের গল্প নয়। এটি একটি যুগের গল্প যখন আদর্শ ছিলো অস্ত্রের চেয়েও ধারালো। এটি একটি প্রতিষ্ঠানের গল্প যে প্রতিষ্ঠান নিজের বুকে সাপ পুষেছে তিন দশক ধরে এবং বুঝতে পারেনি। এবং এটি একটি মানুষের গল্প যিনি বিশ্বাস করেছিলেন যে তিনি ইতিহাসের সঠিক দিকে আছেন, এবং এই বিশ্বাসের মূল্য অন্যরা দিয়েছিলো তাদের জীবন দিয়ে।